• আজ- শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল বস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভি- সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতা স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, যেন মধ্যযুগীয় বর্বরতার প্রতিচ্ছবি চিন্ময়ের মুক্তির বিষয়ে যা বললেন সংস্কৃতিমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল বাংলাদেশ অলআউট, ২৬ রানে জিতল নিউজিল্যান্ড ইরান ও যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনায় বসানোর নেপথ্যে কে, জানা গেল হরমুজ প্রণালি খোলার লক্ষ্যে প্যারিস সম্মেলনে পৌঁছালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘১০টি যুদ্ধ বন্ধ করার’ দাবি, যাচাই করে যা পেল বিবিসি

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

রিপোর্টার: / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ধানদিয়া গ্রামের বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দীন, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু নসর, বেগম খালেদা জিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল করিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ শরিফুরজ্জামান তুহিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ।

এসয় সেখানে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদানের কথা স্মরণ করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ