• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরার কাটিয়ায় প্রথম স্ত্রী ও তার বাহিনীর হামলায় স্বামী আহত: আটক-১

রিপোর্টার: / ১৬৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কাটিয়ায় প্রথম স্ত্রী ও তার সহযোগীদের হামলায় স্বামী মারাত্মক আহত করে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।

আহত ব্যক্তির নাম নজরুল ইসলাম ওরফে টুটুল (৩৩)। সে আশাশুনি উপজেলার চেউটিয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে। নজরুল ইসলাম ওরফে টুটুল বর্তমানে সাতক্ষীরা কাটিয়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে।

মামলা সূত্র ও আহত নজরুল জানায়, পারিবারিক বিরোধ ও দাম্পত্য কলহের জের ধরে প্রথম স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল। এক পর্যায়ে তিনি ২য় বিবাহে আবদ্ধ হন।

অভিযোগ রয়েছে, শনিবার সকালে প্রথম স্ত্রী সুমাইয়া খাতুন কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে আশাশুনি উপজেলার চেউটিয়া গ্রামের প্রথম স্ত্রী ও তার সঙ্গে থাকা মোঃ বক্স’র ছেলে আবু সাইদ (৪০), রজব সানার ছেলে রফিকুল ইসলাম (৪০) ও একই উপজেলার একসরা গ্রামের মুক্তার গাজীর ছেলে মন্টু গাজী (৩০) রড, হাতুরি ও ছুরিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে ২য় স্ত্রী তৃপ্তি খাতুনের গলায় থাকা এক ভরি ওজনের একটি সোনার চেইন ছিনিয়ে নেয় ও তাকে শ্লীলতাহানী করে।

হামলার সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ব্যক্তির পরিবার দাবি করেছে, পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস আই আল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, মারপিটের ঘটনায় আহত নজরুলের মাতা শাহিদা খাতুন বাদী হয়ে একটি মামলা করেছেন। যার মামলা নং- ১১, তারিখ- ১১.০১.২০২৬ এবং মন্টু নামে এক আসামীকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ