• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরার কাটিয়ায় সাংবাদিকের বাড়ি থেকে দুটি মোটরসাইকেল চুরি

রিপোর্টার: / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ায় সাংবাদিক ও শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিসের বাড়ি থেকে দুটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় সোমবার (১৭ নভেম্বর) সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং ১০৬৭, তারিখ: ১৭ নভেম্বর ২০২৫) করা হয়েছে।

সূত্রে জানা যায়, রোববার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে সাংবাদিক ও শিক্ষক এম ঈদুজ্জামানের বাসার সামনে নিজস্ব কালো হিরো এসপ্লিন্ডার (যার রেজিস্ট্রেশন নং- সাতক্ষীরা-হ-১৮-৩২৬৪ ও ভাড়াটিয়া মোঃ আব্দুস ছামাদের লাল হিরো এসপ্লিন্ডার মোটরসাইকেল (যার রেজিস্ট্রেশন নং- সাতক্ষীরা-হ-১৫-৬৮৫৩ রাখা ছিল।

পরবর্তীতে সোমবার (১৭ নভেম্বর) ভোর আনুমানিক ৩টার দিকে বাসার বাইরে এসে দেখেন, উভয়ের মোটরসাইকেলই চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও মোটরসাইকেল দুটি পাওয়া যায়নি।

এঘটনায় সাতক্ষীরা সদর থানা বিষয়টি সাধারণ ডায়েরীতে অন্তর্ভুক্ত করেছে।

বিষয়টি নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ করেছেন ভূক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ