• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরার কালিগঞ্জের কালিকাপুরে সংঘর্ষে আহত ৫

রিপোর্টার: / ৪৮৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে কালিকাপুর খেয়াঘাট সংলগ্ন মাঠে মাছ ব্যবসায়ী মোঃ মুকুল ঢালী (৫০) ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় একই এলাকার কয়েকজন যুবক। অভিযুক্তরা হলেন চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪২), আজগার আলী মোড়ল (২৪) আলাউদ্দীন (৩২), নাসির উদ্দীন (২৫), সাইফুল আলম সুমন (২৮), হাসান (২৫), ইমরান হোসেন (২২), মনিরুল ইসলাম (২৩) সহ আরও অজ্ঞাতনামা ৮-১০ জন।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক (ইয়াবা) ব্যবসা চালিয়ে আসছিলেন। এ বিষয়ে প্রতিবাদ করায় এবং পাওনা টাকা দাবি করায় তারা ক্ষিপ্ত হয়ে পড়ে। বৃহস্পতিবার বিকেলে মুকুল ঢালী ও তার আত্মীয়রা মাঠের পাশে অবস্থানকালে প্রতিপক্ষরা ধারালো দা, রামদা, রড, স্টাম্প, অন্যান্য লাঠিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালায়। এ সময় মুকুল ঢালীর ছেলে মোঃ তরিকুল ইসলাম (১৯)-এর মাথায় দা দিয়ে কোপ মেরে জখম করে। হামলায় তার হাতের আঙ্গুল কেটে যায়। এছাড়া আব্দুর রহমান (৩৮), মাছুম ঢালী (৩৫), মিজান ঢালী (৫০) ও আয়ুব আলী (৪২) গুরুতর জখম হয়। হামলাকারীরা মুকুল ঢালীর লুঙ্গির গাঁটিতে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয়রা জানান, ওই এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন এলাকাবাসী।

এবিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত মোঃ হারুন অর রশিদ মৃধা বলেন, অভিযোগ হাতে পেয়েছি। ঘটনার সত্যতা যাচাই ও তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ