• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

সাতক্ষীরার কালিগঞ্জে গ্রামীণ চক্ষু চিকিৎসা হাসপাতালের উদ্বোধন

রিপোর্টার: / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সুলভ মূল্যে মানসম্পন্ন চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গ্রামীণ চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্র হাসপাতাল।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় থানা রোডস্থ ইসলামী ব্যাংকের সামনে এম. এম. প্যালেসে হাসপাতালের এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ প্রকল্পটি আউমুন্ড ফাউন্ডেশন-এর অর্থায়নে এবং অরবিস ইন্টারন্যাশনাল ও এর অংশীদারদের বাস্তবায়নে পরিচালিত হচ্ছে। উদ্বোধনী দিনে উপস্থিত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের মাধ্যমে সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. অতিশ কুমার বাঁচাড় এবং সার্বিক সঞ্চালনা করেন সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের ম্যানেজার মোঃ মোর্ত্তজা আলী।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ গ্রুপের হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. আশরাফুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক শামসুল হক এবং মহাব্যবস্থাপক মাইনুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. মুনির আহমেদ, কান্ট্রি ডিরেক্টর (দেশীয় পরিচালক), অরবিস ইন্টারন্যাশনাল।

এছাড়া বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোঃ বুলবুল কবীর, কালিগঞ্জ সরকারি কলেজের প্রভাষক সিরাজুল কবীর, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী আল মামুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এম. আহাম্মদ উল্ল্যাহ বাচ্চু প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ফজলুল হক, শিমুল হোসেন, মোঃ শের আলী, মোস্তাক আহমেদ, কালিগঞ্জ মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ফরহাদ হোসেনসহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী দিনে শত শত সাধারণ মানুষ চক্ষু সেবা গ্রহণ করতে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় জমায়।

জানা গেছে, এখানে মাত্র ৫০ টাকায় নিবন্ধন ফি প্রদানের মাধ্যমে নিয়মিত চক্ষু সেবা গ্রহণ করা যাবে। গ্রামীণ চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্রটি স্থাপনের ফলে কালিগঞ্জসহ আশপাশ এলাকার মানুষ এখন থেকে সুলভ মূল্যে মানসম্মত চোখের চিকিৎসা পাবে। যা এলাকায় স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ