• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

সাতক্ষীরার কালিগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু আহত, অভিযুক্ত পলাতক

রিপোর্টার: / ৪৮৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নে বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধুকে আহত করেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৩অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় কাকশিয়ালি নদীর পাড়ে সরকারি সদর প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

আহত কিশোরের নাম নাঈম রহমান তুহিন (১৮)। সে কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ও পূর্বপরিচিত শরিফুল (১৮) নলতা ইন্দ্রনগর গ্রামের বাসিন্দা। সে তুহিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে নদীর পাড়ে পৌঁছলে হঠাৎ করে শরিফুল তার গলায় ধারালো ছুরি চালায় এবং পালিয়ে যায়।

তুহিনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয়রা জানান, তুহিন ও শরিফুল আগে থেকেই পরস্পরের পরিচিত ছিল। তবে কী নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ