• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে মামলার ৫ ঘন্টার মধ্যে হত্যা চেষ্টা মামলার আসামী আটক, প্রশংসায় ভাসছে ওসি

রিপোর্টার: / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: মাদক কান্ডে ফুঁসলিয়ে বন্ধুকে বাড়ি থেকে ডেকে নদীর পাড়ে নিয়ে টাকা, মোবাইল ছিনতাই কালে বাধা দেওয়ায় গলায় ছুরি দিয়ে জবাই করে হত্যা চেষ্টা মামলার মূল হোতা মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের শরিফুল ইসলাম ওরফে অমিতকে আটক করেছে পুলিশ।

ছুরিকাঘাতে জখম নাঈম ইসলাম তুহিনের পিতা বাজার গ্রাম রহিমপুর গ্রামের আবুল কালামের মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৯ টায় মামলা দায়ের করে।
ঘটনার ৫ ঘন্টা না যেতেই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মিজানুর রহমানের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার এস,আই শাহাদাত সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ওই রাতে অভিযান চালিয়ে নলতা থেকে তাকে গ্রেফতার করে।

তার এই গ্রেফতারের পর থেকেই উপজেলা জুড়ে প্রশংসার সাগরে ভাসছে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মিজানুর রহমান।

গ্রেফতারকৃত শরিফুল ইসলাম ওরফে অমিত (১৭) উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের রেজাউল পাড়ের ছেলে।

গত সোমবার রাত আনুমানিক ৮ টার দিকে শরিফুল ইসলাম ওরফে অমিত বাড়ি থেকে বন্ধু নাঈম ইসলাম তুহিনকে ডেকে নিয়ে কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে কাকশিয়ালি নদীর পাড়ে অন্ধকারে নির্জনে নিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ে বাধা দেওয়ায় গলায় ছুরি চালিয়ে হত্যা চেষ্টা করে পালিয়ে যায়।

ওই সময় তার ডাক চিৎকারে বিএনপি অফিসের সামনের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

এর আগেও গত ১১ মার্চ সন্ধ্যায় ইন্দ্রনগর হুসেইনা জামে মসজিদ থেকে ইফতার শেষে সাইফুল ইসলাম নামে এক যুবক বাড়ি ফেরার পথে মাদকাসক্ত কিশোর গ্যাং নেতা শরিফুল ইসলাম ওরফে অমিত তাকে একা পেয়ে পিছন থেকে জাপটে ধরে মাটিতে ফেলে উপর্যুপরি ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা চেষ্টা করে।
উক্ত ঘটনার মামলায় সে পুলিশের হাতে আটক হয়ে দীর্ঘদিন জেল হাজত থেকে বাগেরহাট শিশু সংশোধনাগারে ছিল। সেখান থেকে গত সপ্তাহখানেক আগে জামিনে বাড়িতে এসে আবারো সে একই ঘটনা ঘটিয়ে বর্তমান জেলা হাজতে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, হত্যার চেষ্টা মামলার আসামি শরিফুলকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ