
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম লুৎফুল কবীর, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রাসেল রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ মফিদুল্লাহ, সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ইসলামি আন্দোলনের নেতা মোঃ মোন্তাজুল করিম প্রমুখ।
এসময় সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতনিধি, ছাত্রপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।