• আজ- বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনির চাকলায় বজ্রপাতে কপোতাক্ষে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরা পুলিশ সুপার কালিগঞ্জে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির শিকার: মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ ২ রানেই দুই উইকেট হারাল অস্ট্রেলিয়া বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কত স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? বিবিসির প্রতিবেদন: ইসরাইলে সবশেষ হামলা চালিয়ে আলোচনার টেবিলে শক্তিশালী ইরান

সাতক্ষীরার ধুলিহরে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা

রিপোর্টার: / ৪৩৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ধুলিহরে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১০অক্টোবর) বিকালে ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ইউনুচ আলীর সভাপতিত্বে ও এস এম কাজলের সঞ্চালনায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও ধুলিহর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তাকদীর আহসান রুবেল।

উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ, গোলাম মোস্তফা বাবু, আনোয়ারুল ইসলাম, মোকলেছুর রহমান, আজহারুল ইসলাম, রাফসান মিলন, মাসুদ রানা, আতাউর রহমান রিংকু, আব্দুল্লাহ আল মামুন মিজানুর রহমান সহ আরো অনেকে।
খেলায় অংশগ্রহন করে সাতক্ষীরা ঘোনা ফুটবল টিম বনাম আশাশুনি কুন্দুড়িয়া উদয়ন সংঘ। খেলার নির্দিষ্ট সময়ের মধ্যে গোল শূন্য হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে খেলা সম্পন্ন হয়।

ট্রাইব্রেকারে আশাশুনি কুন্দুড়িয়া উদয়ন সংড় ০৩-০১ গোলে জয় লাভ করে সেমিফাইনাল খেলার যোগ্যাতা অর্জন করে। খেলায় এলাকার শতশত খেলাপ্রেমী খেলা উপভোগ করে। খেলায় অত্যান্ত সুললিত ও মায়াবী কন্ঠে প্রানবন্তকর ধারাভাষ্যে মাঠকে আনন্দিত ও উৎফুল্লময় করে রাখেন আশরাফ আলী ও মাঠ পরিচালকের দায়িত্বে ছিলেন নাসিরউদ্দিন, একরামুজ্জামান জনি, সাকিব। ম্যাচ সেরা হন আশাশুনির কুন্দুড়িয়া উদয়ন সংঘের গোলরক্ষক আলীনকি। তিনি ট্রাইব্রেকারে অনন্য অবদানের স্বাক্ষর রাখেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ