• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

সাতক্ষীরার ধুলিহরে আবারও অজ্ঞান করে নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি!

রিপোর্টার: / ৪২০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের নাথপাড়ার চন্দন সেনের বাড়িতে কে বা কারা রান্না করা খাবারের সাথে চেতনা নাশক মিশিয়ে ২শিশুসহ ৬জনকে অজ্ঞান করে নগদ ১৫ হাজার টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, নাথপাড়ার গৌতম সেনের পুত্র চন্দন সেনসহ তার পরিবারের সবাই (৯ অক্টোবর) বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। (১০ অক্টোবর) শুক্রবার সকালে বাড়ির কেউ ঘুম থেকে না ওঠায় প্রতিবেশিরা তাদের বাড়িতে গিয়ে ডাকাডাকি শুরু করে। কিন্তু কারোর ঘুম না ভাঙায় প্রতিবেশিরা ঘরে গিয়ে দেখে সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। শোকেজের তালা ভাঙা এবং ঘরের ভিতর সমস্ত জিনিস পত্র লন্ডভন্ড করা।

তখন স্থানীয় গ্রাম ডাক্তারকে ডেকে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু চন্দন সেনের স্ত্রী পারুল রানী সেন (৪০) এর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চন্দন সেন, তার পিতা গৌতম সেন (৬৫), মাতা মিনা সেন (৬০), মেয়ে কথা সেন (৮) ও লতা সেন (৩) কে বাড়িতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং তারা প্রত্যকেই আশংকা মুক্ত বলে ওই চিকিৎসক জানিয়েছেন।

এঘটনায় দুর্বৃত্তরা নগদ ১৫ হাজার টাকা, ১৩ টি শাড়ি ও পিতলের থালাবাটিসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে বলে গৃহকর্তা চন্দন সেনের পিতা গৌতম সেন জানান।

এঘটনায় সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ