
শাহিন আলম: সদর উপজেলার ধুলিহর বাজারের ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র মাহিমকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে স্কুল শিক্ষিকা রাবেয়া খাতুন। এ ঘটনায় স্কুল ছাত্রের পিতা সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামের মইনুর সরদার সোমবার (২ মার্চ) ধূলিহর বাজারের ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষিকা রাবেয়া খাতুন এর নামে সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
অভিযোগ সূত্রে জানা যায় ,বাদীর পুত্র মাহিম হোসেন ধুলিহর বাজারের ডিবি ইউনাইটেড প্রিক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্র ,গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে প্রতিদিনের ন্যায় স্কুলে যায় , সরকারি শিক্ষিকা রাবেয়া খাতুনের ক্লাসে পড়া না হওয়ার কারণে লাঠি দিয়ে পিটিয়ে ২ হাত রক্তাক্ত জখম করেছে ।
তথ্য অনুসন্ধানে জানা যায়, তাৎক্ষণিক তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ধূলিহর বাজারের ডাক্তার মফিজুল ইসলামের কাছে নিয়ে গেলে স্কুলছাত্রকে প্রাথমিক ভাবে চিকিৎসা দিয়ে ভালো উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কিছুদিন ঔষধ খাওয়ার পর কোন অবস্থার পরিবর্তন না হওয়ায় স্কুল ছাত্রের পরিবার সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ডাঃ আবুবক্কার মোঃ মামুন শরীফকে দেখান।ডাক্তার স্কুল ছাত্রকে দেখে হাত দুটো এক্সরে করে দেখেন যে তার ভেতরে সব ইফেকশন হয়ে গেছে।
এ বিষয়ে স্কুল ছাত্র মাহিন এর কাছে জানতে চাইলে কান্নার জড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, আমার স্কুলের রাবেয়া ম্যাডামের সাবজেক্টের পড়া আমার হয়নি সে কারণে ম্যাডাম আমাকে দুই হাতে বেত দিয়ে মেরে রক্তাক্ত যখন করেছে। আমি এখন এ হাত দিয়ে খাওয়া-দাওয়া সহ কোন কিছু করতে পারছিনা। আমি আর স্কুলে যাব না বলে কাঁদতে থাকে এবং বলে যদি যাই আবারও ম্যাডাম আমাকে মারবে ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত এর কাছে জানতে চাইলে তিনি বলেন , স্কুলছাত্র মাহিমের পিতা মইনুর সরদার আমার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমি তাৎক্ষণিক অভিযোগের বিষয়টি তদন্ত পূর্বক জরুরি ভিত্তিতে মতামত সম্মিলিত প্রতিবেদন দেওয়ার জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছি। কমিটিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সাতক্ষীরা সদর , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাতক্ষীরা সদর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাতক্ষীরা সদরকে কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। অতি দ্রুত আইনুগত ভাবে এর ব্যবস্থা গ্রহণ করা হবে।