• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার: / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির পক্ষ থেকে শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে জেলা স্কাউটস ভবনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করে স্বপ্নসিঁড়ির সভাপতি ও জেলা রোভার স্কাউটস এর সহকারী কমিশনার নাজমুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রোভার স্কাউটস এর কমিশনার অধ্যক্ষ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা স্কাউটস এর কমিশনার আব্দুল মাজেদ, জেলা রোভার স্কাউটসের সাবেক কমিশনার এমদাদুল হক, কোষাধ্যক্ষ কাজী আব্দুর সবুর, স্বপ্নসিঁড়ির উপদেষ্টা জামাল উদ্দীন, প্রাক্তন সভাপতি ও ব্যাংক কর্মকর্তা মুহা আলতাফ হোসেন। উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিক আলী প্রমুখ।

এ সময় বক্তারা স্বপ্নসিঁড়িকে আরো জনকল্যানমূলক কাজ করার আহবান জানান।

স্বপ্নসিঁড়ির নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব অনুষ্ঠান পরিচালনা করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ