
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূর উপরে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারী) সকাল ১০টায় নিজ বসত ভিটায় এ হামলার শিকার হয়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইসমাইল হোসেনের পরিবারের সাথে প্রতিপক্ষদের বিভিন্নভাবে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তারই জের ধরে শনিবার সকালে তার বাড়িকত এসে প্রতিপক্ষরা ইসমাইল হোসেনের স্ত্রীর উপর হামলার চেষ্টা করলে স্ত্রী শারমিন সুলতানা বাধা দিতে যায়। বাধা দিতে গেলে তার মাথায়দা দিয়ে আঘাত করে মারাত্মক আহত করে। পরে ইসমাইল হোসেনের স্ত্রী শারমিনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় ইসমাইল হোসেন একই এলাকার মানিক গাজী, হিরা খাতুন, আসমা খাতুন, আজিজুল ইসলাম ও মনোয়ারা খাতুনের নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমরা আমলে নিয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।