• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরার বাঁকাল চেকপোষ্ট থেকে দুই পিস স্বর্ণের বারসহ নারী চোরাকারবারী আটক

রিপোর্টার: / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: ভারতে পাচারকালে সাতক্ষীরার বাঁকাল চেকপোষ্ট সংলগ্ন এলাকা থেকে দুই পিস স্বর্ণের বারসহ এক নারী চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার বিকালে শহরের খুলনা মোড় হতে ইজিবাইক যোগে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাঁকাল চেকপোষ্ট সংলগ্ন এলাকার দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২৯৬.৪০ গ্রাম। যার বাজার মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।

আটক নারী চোরাকারবারীর নাম মোছাঃ শিউলী আক্তার (২৩)। সে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা তালতলা গ্রামের মোহাম্মদ জুবায়ের এর স্ত্রী।

বিজিবি জানায়, ইজিবাইক যোগে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে ভোমরা সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি চৌকষ আভিযানিক দল বাঁকাল চেকপোষ্ট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে দুই পিস স্বর্ণের বারসহ ওই নারী চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২৯৬.৪০ গ্রাম। যার বাজার মুল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ