• আজ- সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ্বন্ড সাতক্ষীরায় ৬৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিগঞ্জে পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে কলস নিয়ে দৌড়ে অংশ নিল দুই শতাধিক মানুষ সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু সাতক্ষীরার কালিগঞ্জ এলজিইডির হিসাব রক্ষক মুস্তাফিজের ঘুষ বাণিজ্যের ভিডিও ভাইরাল কালিগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা কমিটি থেকে সিরাজুল ও লাল্টুর পদত্যাগ

সাতক্ষীরার বাঁশদহার ৯ নং ওয়ার্ডে বিএনপির কমিটি গঠন

রিপোর্টার: / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি’র নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভোটের আয়োজন করা হয়। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে এ কমিটি গঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ভোটে আব্দুল আহাদ ১২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। বিশ মোল্লা ১১৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক এবং আব্দুর রাজ্জাক ১১৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ভোটগ্রহণে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীরা জানান, তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং জনগণের অধিকার আদায়ে সবসময় সক্রিয় থাকার জন্য তারা একসঙ্গে কাজ করবেন।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন পর গণতান্ত্রিক উপায়ে নতুন কমিটি গঠিত হওয়ায় ইউনিয়নের রাজনৈতিক কর্মকান্ডে নতুন প্রাণ ফিরে এসেছে। এই নেতৃত্বের মাধ্যমে ভবিষ্যতে বিএনপির কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ