
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ল কলেজের শিক্ষক বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাসনা হেনা খান আর নেই।
রবিবার (১১ জানুয়ারী) রাত ২টা ১৪ মিনিটে সাতক্ষীরা ব্লিস (সিবি) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি–রজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্বামী ও এক পুত্র সন্তান, আত্মীয় স্বজনসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি বিভিন্ন রোগে ভূগছিলেন। তার মৃত্যুতে পলাশপোল খান বাড়িসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার নামাজে জানাযা রবিবার (১১ জানুয়ারী) বাদ এশা পলাশপোল (তেতুলতলা) জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
জানাযা শেষে তাঁকে পলাশপোলস্থ মসজিদের সামনে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।