• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরার বিশিষ্ট আইনজীবী এড. হাসনা হেনা খানের দাফন সম্পন্ন

রিপোর্টার: / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ল কলেজের প্রভাষক বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাসনা হেনা খানের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১১ জানুয়ারী) বাদ এশা পলাশপোল জামে মসজিদ চত্বরে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের নুর আহম্মদ খান রোডস্থ খান বাড়ির বাসিন্দা সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের সহধর্মিনী অ্যাডভোকেট হাসনা হেনা খান রবিবার অনুমান রাত ২টা ১৪ মিনিটের সময় সাতক্ষীরা ব্লিজ  হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল অনুমান ৫৫ বছর।

তিনি স্বামী, এক ছেলেসহ অগণিত আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী রেখে গেছেন।

পলাশপোল জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে আত্মীয়-স্বজন ছাড়াও সকল শ্রেণীপেশার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লী শরিক হন।

জানাযার নামাজ পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা ২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, মরহুমার সিনিয়র আইনজীবী সাতক্ষীরা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি এডভোকেট এম শাহ আলম, মরহুমার স্বামী নাগরিক অক্ষর সাতক্ষীরা জেলা সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান, মরহুমার একমাত্র সন্তান নাগরিক ঐক্য জেলা ছাত্র পরিষদের সভাপতি বিথার রবিউল খান প্রমুখ।

জানাজার নামাজে ইমামতি করেন মুহাদ্দিস আব্দুল খালেক। মরহুমা এডভোকেট হাসনা হেনা খান একজন সমাজসেবী, সৎ নিষ্ঠাবান ধার্মিক ও ব্যক্তিত্বসম্পন্ন একজন সদা হাস্যজ্জল মানুষ ছিলেন। তিনি ব্যক্তি জীবনেও একজন সজ্জন ও ভালো মানুষ হিসেবে সকলের নিকট পরিচিত ছিলেন ।

তাঁর অকাল মৃত্যুতে সাতক্ষীরা জেলার সকল মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পলাশপোল জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার শেষে মসজিদের সামনে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমার মরদেহে জেলা আইনজীবী সমিতি, সাতক্ষীরা ল কলেজ, পিকে ইউনিয়ান ক্লাব ও খান এন্ড খান চৌধুরী ফাউন্ডেশনসহ সাতক্ষীরার বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে।

অপরদিকে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট হাসনা হেনা খানের মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি ভবনে রবিবার সকালে স্মৃতিচারণ (কোট রেফারেন্স) সভা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে আত্মীয়-স্বজন ছাড়াও সকল শ্রেণীপেশার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লী শরিক হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ