• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরার যুগিপোতায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার ক্ষতি

রিপোর্টার: / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের যুগিপোতা গ্রামের একটি মৎস্য বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) ভোর রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এতে ঘের মালিকের প্রায় লক্ষাধিক টাকার সাদা মাছ ও গলদা চিংড়ি মারা গেছে।

 

ঘের মালিক সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের ইউনুচ আলী জানান, বেতনা নদীর ওপার ধুলিহর ইউনিয়নের যুগিপোতা এলাকায় ৫ বিঘা জমি ইজারা নিয়ে দির্ঘদিন ধরে তিনি মৎস্য ঘের করে আসছেন। এবছর সাদা মাছের পাশপাশি তিনি ঘেরে গলদার চাষ করেন। আর কয়েকদিন পরে মাছ ধরার কথা ছিল। সেমাবার ভোরে পাশের ঘেরের মালিক ছাদেক আলীর মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন ঘেরের সব মাছ মরে ভেসে উঠছে। ভোর রাতে কে বা কারা ঘেরের মধ্যে বিষ প্রয়োগ করেছে। বিষক্রিয়ায় তার ঘেরের সাদা মাছ ও গলদা চিংড়ির পাশপাশি বাইন মাছ পর্যন্ত মারা গেছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষত হয়েছে।

 

তিনি আরো বলেন, বেশ কিছুদিন ধরে যুগিপোতা গ্রামের মৃত মোহর আলীর ছেলে হোসেন আলী আমাকে ঘের ছেড়ে দেওয়ার জন্য বলে আসছিল। রোববার রাত সাড়ে ৯টার দিকে হোসেন আলী ফোন করে আমাকে ঘের ছেড়ে দেওয়ার জন্য হুমকি ধামকি দেয়। এঘটনার পর সোমবার ভোর রাত দেড়টার দিকে হোসেন আলী ও যুগিপোতা গ্রামের আক্কেল আলীর ছেলে আদর আলীকেআমার ঘেরের ভেড়ি দিয়ে হেটে যেতে দেখেছেন পাশের ঘের মালিক ছাদেক আলী। তিনি এবিষয়ে প্রতিকার দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ