• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

সাতক্ষীরার শ্যামনগর থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশী মদসহ আটক-১

রিপোর্টার: / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা প্রায় দুই লাখ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশী মদসহ এক মাদক চোরকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাদক চোরাকারবারীর নাম মোঃ শফিকুল ইসলাম (৪১)। সে উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের মৃত গোলাম রব্বানী গাজীর পুত্র।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি অসাধু মাদক চোরাকারবারী চক্র ভারত হতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে নদী পথে মাদকের একটি বড় চালান বাংলাদেশে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ড কৈখালী স্টেশনের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে নিয়ে আসা ১ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল ভারতীয় মদসহ উক্ত মাদক চোরাকারবারীকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো উল্লেখ করেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ