• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

সাতক্ষীরার ৪টি আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা

রিপোর্টার: / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছে জাতীয় পার্টি।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আখতারের কাছে প্রার্থীদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের নেতৃত্বে দলটির নেতারা।

জাতীয় পার্টির প্রার্থীরা হলেন, সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে অ্যাডভোকেট মোড়ল জিয়াউর রহমান, সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে সাবেক এমপি মো. আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালীগঞ্জ) আসনে অ্যাডভোকেট আলিফ হোসেন এবং সাতক্ষীরা-৪ আসনে অ্যাডভোকেট আব্দুর রশিদ।

জেলা জাতীয় পার্টির সভাপতি আরও বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এবং সেই ভোটেই জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ