• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরার ৪ টি আসনে বিএনপির প্রার্থীতা ঘোষণা: সাতক্ষীরা-২ ও ৩ আসনে বিদ্রোহ

রিপোর্টার: / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

অপরাধ বার্তা ডেস্ক: আগামী ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র দলীয় প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিএনপি’র দলীয় প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম। সাতক্ষীরার ৪টি আসনেও প্রার্থীতা  ঘোষণা করা হয়েছে।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে সাবেক এমপি কাজী আলাউদ্দিনকে।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির।

এদিকে, সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে অপর মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. শহিদুল আলমের সমর্থকেরা।

সোমবার রাতে কালিগঞ্জের নলতার হাসপাতাল মোড় এলাকা থেকে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় নেতা-কর্মীরা। মিছিলটি সানি মার্কেটে গিয়ে শেষ হয। পরে সানি মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবি জানান। অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। এছাড়া বক্তারা ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দিলে আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হুশিয়ার করেন।

অপরদিকে, সাতক্ষীরা-২ (সাতক্ষীরা-দেবহাটা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল করেছে অপর মনোনয়ন প্রত্যাশী লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম সমর্থকেরা।

সাতক্ষীরা-২ আসনের জন্য ঘোষিত আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের মনোনয়ন বাতিল করে লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমকে মনোনয়ন দেয়ার দাবি জানান। তারা বলেন, আব্দুর রউফ বিএনপির একজন বহিস্কৃত সাবেক নেতা। তাকে মনোনয়ন দিয়ে ত্যাগী বিএনপি নেতাকর্মীদের সাথে বেঈমানি করা হয়েছে। অবিলম্বে প্রত্যাহার করে বিএনপি নেতা চেয়ারম্যান আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবী জানান।
অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

এছাড়া বক্তারা লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমকে মনোনয়ন না দিলে আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হুশিয়ার উচ্চারন করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ