• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাতক্ষীরায় বিএনপির ইফতার মাহফিলে সাবেক এমপি হাবিব

রিপোর্টার: / ৭২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আমার আশা ছিল আমি নির্বাচনে জিতবো। কিন্তু নির্বাচনকালীন সময়ের সাবেক ক্যাবিনেট সেক্রেটারী, সাতক্ষীরার বর্তমান জেলা প্রশাসক, তালা ও কলারোয়ার উপজেলার নির্বাহি অফিসার এবং খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করেছে। তারা নির্বাচনে একটি বিশেষ দলের হয়ে কাজ করেছে। নির্বাচনের পরের দিন ক্যাবিনেট সেক্রেটারীকে সাসপেন্ড করা হয়েছে।

এরপর দুই উপজেলা নির্বাহি অফিসার প্রত্যাহার হয়েছে। অনেকেই প্রত্যাহার হয়েছে। ওই লোকটিকে সাতক্ষীরার মাটিতে অবাঞ্চিত ঘোষনা করা উচিত। ডিসিকে অবিলম্বে সাতক্ষীরা ছাড়তে হবে। আমি তার প্রত্যাহার চাই। আজ ষড়যন্ত্রের মাধ্যমে আমাকেসহ কয়েকটি আসনে হারানো হয়েছে।

তিনি এসময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি রাস্ট্রীয় ক্ষমতায় এসেছে। তাই আগামী নির্বাচন গুলোতে উপজেলা হোক আর ইউনিয়ন হোক সকল নির্বাচনী যুদ্ধে আমাদের উত্তীর্ণ হতেই হবে। সে লক্ষে আমাদেরকে কাজ করতে হবে।

আজ শুক্রবার (১৩ মার্চ) বিকালে শহরের লেকভিউ কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা জেলা বিএনপি আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নুরুল হুদা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মনির, তাছকিন আহমেদ চিশতি, বিএনপি নেতা কামুল ইসলাম ফারুক, নাসিম ফারুক খান মিঠু প্রমুখ।

আলোচনাসভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ