• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে? পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে কমিশন গঠন

রিপোর্টার: / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

জি এম আমিনুল হক: ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করার জন্য ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

আইনজীবী সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটি গত ২৯ অক্টোবর সভার সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন কার্যক্রম পরিচালনার আইনজীবীদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শফিকুল ইসলাম (খোকন), সদস্য অ্যাডভোকেট ফেরদৌসি আরা লুসি, অ্যাড. তারক কুমার মিত্র, অ্যাড. আনিছুর কাদির ময়না, অ্যাড. খায়রুল বদরুজ্জামান, অ্যাড. এস,এম মশিয়ার রহমান, অ্যাড. কাজী আব্দুল্ল্যাহ আল হাবিব। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নোটিশ বোর্ডে জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাড. শেখ এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে নির্বাচন কমিশন গঠনের তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ