• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

রিপোর্টার: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় বাসের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ইজিবাইক দুমড়ে মুচড়ে যায় ও ঘটনাস্থলেই চালক মারা যায়।

এ সময় ইজিবাইকে থাকা কয়েকজন যাত্রীসহ প্রায় ১৫ জন আহত হন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই বাসের যাত্রীরা জানায়, বাসে এত বেশী যাত্রী তোলা হয়েছিল যে কোন প্রকার জায়গা ছিলনা। অতিরিক্ত যাত্রী তোলার ফলে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে এই দূর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) বলেন, বাস-ইজিবাইক দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। তবে কতজন নিহত হয়েছেন তা এখনও নিশ্চিত করা যায়নি।

ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ