• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার: / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ এ.কে.এম সফিকুজ্জামানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কলেজের সামনে শহরের সুলতানপুর বড় বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ মোঃ ময়নুল হাসান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রদ্যুত কুমার বিশ্বাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা, ক্রীড়া শিক্ষক তৈয়েব হাসান বাবুসহ অন্যান্যরা।


বক্তারা এসময় কলেজ অধ্যক্ষ এ.কে.এম সফিকুজ্জামানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে তারা এঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। মানববন্ধন শেষে তারা অধ্যক্ষের সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য: গত ১ এপ্রিল (বুধবাবার) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝিটকি রাজাপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মাহফুজুল, বাবুর আলী, আব্দুল জলিল, জিয়ারুল, ইসমাইলসহ কয়েকজন সন্ত্রাসী স্টাইলে কলেজ অধ্যক্ষ সফিকুজ্জামানের বাড়িতে গিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। একই সাথে তার বাড়ি ভাংচুর ও লুটপাট চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ