• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরা পিটিআই’র দুই প্রশিক্ষণার্থীর নিবন্ধন বাতিল

রিপোর্টার: / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) থেকে ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) কোর্সের দুই প্রশিক্ষণার্থীর নিবন্ধন বাতিল করা হয়েছে।

পিটিআই সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি-অক্টোবর শিক্ষাবর্ষের পরিমার্জিত ডিপিএড কোর্সে অংশ নেওয়া দুই শিক্ষক রুমা রায় (রেজিস্ট্রেশন নম্বর: ২০২৬৪৬০০৬২২, রোল: ৫০) ও দীপা বিশ্বাস (রেজিস্ট্রেশন নম্বর: ২০২৬৪৬০০৭২২, রোল: ৫৭) গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা আট কর্মদিবস প্রশিক্ষণের সব কার্যক্রমে অনুপস্থিত ছিলেন।

রুমা রায় আশাশুনি উপজেলার ১২৭ নম্বর পূর্ব কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং দীপা বিশ্বাস তালা উপজেলার সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান/ সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

পিটিআই সাতক্ষীরার সুপারিনটেনডেন্ট মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত ৫ এপ্রিল ২০২৬ তারিখের পৃথক অফিস আদেশে জানানো হয়, পরিমার্জিত ডিপিএড বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা ২০২৩-এর ১৮.১ উপধারা অনুযায়ী তাদের এই অনুপস্থিতি অনুমোদিত হওয়ায় কোর্স থেকে নিবন্ধন বাতিল করা হয়েছে।

এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অনুরোধ জানানো হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রশিক্ষণের জন্য উভয় শিক্ষক কোনো ধরনের প্রশিক্ষণ ভাতা গ্রহণ করেননি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন জানান, বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ