• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

রিপোর্টার: / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের কুখরালী ফুটবল মাঠে ৬ নং ওর্য়াড বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল রউফ।
পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাসির উদ্দীনের সভাপতিত্বে ও ৬নং ওর্য়াড বিএনপির সদস্য মোঃ মিয়ারাজের আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন, সদর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান, ৬নং ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি সাবুর আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য আকরম সরকার, ইউসুফ আলী, সাইফুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার প্রতীক। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়া আজীবন মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।
আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রাশেদুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ