• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরা প্রাণ সায়ের খাল আবারও দখল ও দূষণের কবলে: রক্ষায় মানববন্ধন

রিপোর্টার: / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার স্থানীয় নাগরিক ও পরিবেশবাদীদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সদ্য জেগে ওঠা ঐতিহ্যবাহী প্রাণসায়েরের খাল আবারও দখল ও দূষণের কবলে পড়েছে। এই অবস্থার প্রতিবাদে খাল দখল ও দূষণমুক্ত করার দাবিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী বন্ধন ও নাগরিকদের অবস্থান কর্মসূচি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কবি পল্টু বাসারের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে শত শত নারী-পুরুষ, তরুণ-বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। খাল রক্ষায় এই কর্মসূচি পরিণত হয় দৃঢ় প্রতিবাদের মঞ্চে।

কর্মসূচিতে বক্তব্য দেন সাতক্ষীরার বৃহত্তম পরিবেশবাদী নাগরিক সংগঠন প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ-এর সাধারণ সম্পাদক শরীফুল্লাহ কায়সার সুমন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সাংবাদিক ও নাগরিক নেতা আমিনা বিলকিস ময়না, দৈনিক মানবজমিনের সাংবাদিক ও ভিবিডি’র সাধারণ সম্পাদক এসএম বিপ্লব, ইসিএর জেলা কমিটির সদস্য সাকিবুর রহমান, উন্নয়নকর্মী রেহেনা পারভিন, সাংবাদিক রায়হান পারভেজ, রুহিতোষ কুমার, যুব সংগঠক হৃদয় মন্ডল, উর্মি মীম, শেখ আব্দুর রহমান, নাজমুন নাহার, ইফতি জামিল ও ইমতি জামিল।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সুন্দরবন ফাউন্ডেশন-এর পরিচালক শেখ আফজাল হোসেন।

কর্মসূচি থেকে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে প্রাণসায়রের খালকে দখল ও দূষণমুক্ত করার জোর দাবি জানানো হয়।

কর্মসূচির শেষ পর্যায়ে বক্তারা একযোগে ঘোষণা দেন প্রাণসায়রের খাল রক্ষার এই আন্দোলন এখানেই থামবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত নাগরিক ঐক্যের ব্যানারে শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় কর্মসূচি অব্যাহত থাকবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ যদি প্রাণসায়রের খাল রক্ষা না করা যায়, আগামী দিনে সাতক্ষীরার পরিবেশ ও জনজীবনই হবে সবচেয়ে বড় ক্ষতির মুখে। তাই সময় থাকতে দখলদারদের রুখে দাঁড়াতে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ