• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরা-ভেটখালী সড়কের কাজ শেষ না হতেই জায়গা দখলের অভিযোগ

রিপোর্টার: / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের ভেটখালী থেকে সাতক্ষীরা সড়কের কাজ চলমান। সংস্কারের কাজ শেষ না হতেই শুরু হয়েছে শ্যামনগরের ভেটখালী থেকে সাতক্ষীরা সড়কের পাশে সরকারী জায়গা আবারো দখল হতে শুরু করেছে। 

 

উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্নে ভেটখালী গ্রামের মৃত উপন্দ্রে নাথ যোদ্দারের পুত্র হিমাংশু যোদ্দার, চন্দ্রাংশু যোদ্দার , পরামাংশু যোদ্দার ও তপন যোদ্দার সড়ক ও জনপথ বিভাগের জায়গা পুনরায় দখল করে দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেছেন।

 

সরজমিনে জানা যায় , হিমাংশু গং বহু বছর ধরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করে অন্য জায়গা ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আসছিল। দোকান গুলো ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের পাশে হওয়ায় স্কুলের কমলমতি ছাত্র/ছাত্রীদের লেখাপড়া ক্ষতি সাধন হয়ে আসছিল।

 

স্কুল চলাকালীন সময়ে দোকান গুলোতে শিক্ষার্থীদের আড্ডা দেখা যেত। ভেটখালী থেকে সাতক্ষীরা পযর্ন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযানে রাস্তার দুই পাশের সরকারী জায়গার অবৈধ্য স্থাপনা উচেছদ করা হয়। বর্তমানে রাস্তার কাজ চলমান আছে। রাস্তার কাজ সম্পন্ন হওয়ার আগেই সড়ক ও জনপথ বিভাগের গাফিলতির কারনে পূর্বের ন্যায় সরকারী জায়গা দখল করে দোকান ঘর নির্মানের হিড়িক পড়েছে।

 

এ বিষয়ে হিমাংশু যোদ্দার বলেন , আমরা যেটুকু কাজ করেছি আর করব না। তবে বাস্তবে তার উল্টো। প্রতিদিন চলছে দোকান ঘর সংস্কারের কাজ।

 

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের খুলনা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশল মোঃ জাকির হোসেন বলেন, আমরা রবিবার আইনগত ব্যবস্থা গ্রহন করব।

 

সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন , প্রতিদিন এমন ধরনের ঘটনা ঘটছে। আমরা বিষয়টি দেখছি। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন , বিষয়টি আমি জানার পরে সড়ক ও জনপথ বিভাগকে অবগত করেছি। তারা উচ্ছেদের উদ্দ্যোগ নিলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ