• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরা ল কলেজের অফিস স্টাফ মান্নানকে ব্যতিক্রমধর্মী বিদায় সংবর্ধনা

রিপোর্টার: / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ল কলেজের অফিস স্টাফ মো. আব্দুল মান্নানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারী) রাতে সাতক্ষীরা  ল কলেজের আয়োজনে কলেজের হলরুমে সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ল কলেজ গভর্নিং বডির সদস্য এডভোকেট শামসুদ্দোহা খোকন ও এডভোকেট আলহাজ্ব মো. ফজলুর রহমান প্রমুখ।

বক্তব্য রাখেন সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এডভোকেট ফেরদৌসী ইফতেখার লুসী, এডভোকেট শহীদ হাসান বাবু, এডভোকেট মোঃ রফিকুল ইসলাম রফিক, এডভোকেট শেখ তোহা কামাল উদ্দীন হীরা, এডভোকেট নাজমুন নাহার ঝুমুর, এডভোকেট এসএম শরীফ শরীফ আজমীর হুসাইন রোকন, সাতক্ষীরা ল কলেজের প্রশাসনিক কর্মকর্তা এস এম আসাদুল হক লাভলু, ল এসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. নাহিদুজ্জামান নাহিদ ও সদস্য বেবী ফারজানা প্রমুখ।

১৯৮৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে, ৪০ বছর যাবত ন্যায়পরনয়তা ও বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালনকারী অকৃত্রিম সেবক মোঃ আব্দুল মান্নানের ব্যতিক্রমধর্মী অবসরজনিত এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

সাতক্ষীরা ল কলেজের পক্ষ থেকে বিদায়ী অতিথি আব্দুল মান্নানকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয় এবং সেই সাথে বিদায়ী অতিথি সাতক্ষীরা ল কলেজের অফিসের স্টাফ আব্দুল মান্নানকে একটি রিক্সায় তুলে কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং অফিস স্টাফরা কলেজের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে তার প্রতি অনন্য ভক্তি ও সম্মান প্রদর্শন করেন।

এ সময় সাতক্ষীরা ল কলেজ শিক্ষক শিক্ষার্থী ও অফিস স্টাফরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট মো. মুনিরুদ্দীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ