• আজ- মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

সাতক্ষীরা সদরের আলীপুর বাদামতলা বাজারে আগুন

রিপোর্টার: / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের আলীপুর বাদামতলা বাজারের আলম মার্কেটে অগ্নিকান্ডে চারটি দোকান ভষ্মিভূত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বাদামতলা বাজারের আলম মার্কেটের আলম কৃষি ভান্ডারের মালিক আলম গাজী জানান, এ মার্কেটে তার ভাই জাকির হোসেনের হার্ডওয়্যার দোকান, একটি মোটর ম্যাকানিকের দোকানসহ চারটি দোকান রয়েছে। রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে জাকিরের হার্ডওয়্যার দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে তিনি ও তার ভাইয়েরা দোকানে এসে মার্কেটের চারটি দোকান দাউ দাউ করে জ্বলতে দেখেন। তখন দ্রুত ফায়ার সার্ভিসের ১টি ইউনিট বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তাদের দুই ভাইয়ের তিনটি দোকানের ৪০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর নূরুল ইসলাম বলেন, খবর পেয়ে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও কিছু জানা যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ