• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী জনসমাবেশ

রিপোর্টার: / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২আসন (সাতক্ষীরা সদর-দেবহাটা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের ঘোনা, বৈকারী, কুশখালী, বাঁশদহা, আগরদাঁড়ী ও শিবপুর ইউনিয়নের ধানের শীষের নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজ মাঠে কুশখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি বিএম আব্দুর রায়হানের সভাপতিত্বে নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপি’র সাবেক সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা জজ কোর্টের জিপি অসীম কুমার মন্ডল প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্টো, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় জেলা, উপজেলা, পৌর, ছাত্রদল যুবদল, কৃষক দল, তাঁতীদল ও শ্রমিকদলসহ অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য প্রভাষক মোঃ আতাউর রহমান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ