• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরা-২ আসনে আব্দুর রউফের মনোনয়নপত্র সংগ্রহ

রিপোর্টার: / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ  মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত এর নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রউফ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সদস্য প্রভাষক মোঃ আতাউর রহমান, সাতক্ষীরা ২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের ধানের শীষের কান্ডারী আলহাজ্ব আব্দুর রউফ এর পৌত্র যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সামির শোয়েব ও যুব নেতা ও বিশিষ্ট ব্যসায়ী আব্দুল্লাহ সিয়ামসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। প্রার্থীদের নাম ঘোষণাকালে সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ এর  নাম ঘোষণা করা হয়। মনোনয়নপত্র সংগ্রহ শেষে আলহাজ্ব মো. আব্দুর রউফ ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সাতক্ষীরা-২ আসনের সকল ভোটার, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের দোয়া আশীর্বাদ কামনা করেন এবং সেই সাথে দলীয় সকল দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ বিজয়ের আহব্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ