• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

সাতক্ষীরা-২ আসনে দাঁড়িপাল্লা প্রতিকের বিশাল মোটরসাইকেল র‌্যালি

রিপোর্টার: / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল র‌্যালি বের করা হয়।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা পলিটেকনিক কলেজ সংলগ্ন বাইপাসের গোলচত্ত্বর এলাকা থেকে এ র‌্যালিটি শুরু হয়।

র‌্যালিটি বাইপাস সড়ক হয়ে সদরের ১৪টি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আগরদাড়ি ইউনিয়নে গিয়ে শেষ হয়।

হাজারো মোটরসাইকেল শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশে সড়কের দু’পাশে পথচারী ও স্থানীয় জনতা হাত নেড়ে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। র‌্যালিতে অংশনেন সাতক্ষীরা সদরের হাজারো নেতাকর্মী ও সমর্থক।

মুহাদ্দিস আব্দুল খালেক উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের লক্ষ সাতক্ষীরাকে নৈতিক ও উন্নত শহরে পরিণত করা। জনগণের ভোটের মাধ্যমে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চালু হলে ৫ বছরের মধ্যেই দেশ সন্ত্রাস ,দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত হবে।’

তিনি আরো বলেন, ‘তরুণরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তারা পরিবর্তনের দূত হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি, সাতক্ষীরাবাসী এবার সত্যিকারের জনগণের প্রতিনিধিকে বেছে নেবেন। আমি নির্বাচিত জনগণে সেবক হয়ে কাজ করবো।
র‌্যালিতে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, আসন পরিচালক জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, শহর আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোফারফ হোসেন, সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, শহর সেক্রেটারী খোরশেদ আলম, শহর শিবির সভাপতি আর মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ