• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

সীমান্তে ৪৯ বোতল মদসহ প্রায় নয় লক্ষ টাকার পণ্য আটক

রিপোর্টার: / ৫৪৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ডেস্ক রিপোর্ট: সোমবার (০৮ সেপ্টেম্বর ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৯ বোতল ভারতীয় মদসহ প্রায় নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির আভিযানে নটিজঙ্গল হতে ৪৯ বোতল ভারতীয় মদ আটক করে।

এছাড়াও, হিজলদী বিওপির আভিযানে শিশুতলা হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে ছবেদার মোড় হতে ৩৩ হাজার ৬০০ টাকার ভারতীয় পাতার বিড়ি আটক করে।

কুশখালী বিওপির আভিযানে ছয়ঘরিয়া হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। কালিয়ানী বিওপির আভিযানে বটতলা হতে ৪৫ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি আটক করে।

পদ্মশাখরা বিওপির আভিযানে বেড়িবাধ হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। ঘোনা বিওপির আভিযানে দাঁতভাঙ্গা হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির আভিযানে ভাদিয়ালী হতে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

চান্দুরিয়া বিওপির আভিযানে কাদপুর মাঠ হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা ক্যাম্প এর আভিযানে রিউর বাজার হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকা।

বিজিবি জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ