• আজ- রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার কালিগঞ্জে ওজু করতে গিয়ে পুকুরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু জাকারিয়া হত্যা মামলার সকল আসামী গ্রেপ্তারে আল্টিমেটাম ​তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা জাকারিয়া হত্যাকান্ডের মোস্ট ওয়ান্টেড আসামী ধরা ছোঁয়ার বাইরে শ্যামনগরে যুবককে অপহরণ: ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তার কালিগঞ্জে ৫৫টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব: আকর্ষণীয় আমিয়ান দুর্গাপ্রতিমা কালিগঞ্জে টিউবওয়েল মেরামতের সুযোগে ধর্ষণের অভিযোগ: তিন মেয়েসহ বাড়িছাড়া গৃহবধূ

আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

রিপোর্টার: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রতিষ্ঠিত বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। শনিবার (১০ অক্টোবর) বিকালে তিনি পূজামন্ডপ পরিদর্শন করেন।
শুরুতে বুধহাটা সুবর্ণ বণিকপাড়া পূজা মন্ডপ, বুধহাটা কাছারীবাড়ী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, মহেশ্বরকাটি সার্বজনীন দুর্গা মন্দির, বুড়িয়া সার্বজনীন দুর্গা মন্দির, গোয়ালডাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন।

 

পরদর্শনকালে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। শান্তিপূর্ণ ও সকলের জন্য আনন্দময় পরিবেশে পূজা অনুষ্ঠানের দিনগুলি যাতে নির্বিঘ্নে সস্পন্ন হতে পারে সেজন্য তিনি দিকনির্দেশনামূলক কথা বলেন।  তিনি পূজা মন্ডপের ভিতরে ঢুকে প্রতিমা দর্শন করেন।

 

এসময় তিনি বলেন, সাতক্ষীরা জেলায় ৬০৯ টি পূজামন্ডপে এবছর পূজা হচ্ছে। সাতক্ষীরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিশ্বাসী। হিন্দু মুসলিম সবাই মিলেমিশে এখানে বসবাস করে থাকে, আচার অনুষ্ঠানে সবাই একত্রে থাকে। তিনি বুধহাটায় উপস্থিত সকলকে দেখিয়ে বলেন, এখানে যেমন হিন্দু মুসলিম সবাই একসাথে এসেছেন, তেমনি সবাই মিলে পূজায় শান্তিরক্ষা করবেন। আমি এবং আমার সাথী সবাই নিয়মিত যোগাযোগ রাখছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজার সময় ট্রাফিক ব্যবস্থা রাখা হবে। অধিকাংশ পূজামন্ডপে ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাকীগুলো শীঘ্রই সিসি ক্যামেরার আওতায় আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মিঠুন কুমার সরকার, সার্কেল এসপি (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, থানার সেকেন্ড অফিসার লক্ষণ চন্দ্র দাস, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সেকেন্দার আলীসহ থানার পুলিশ সদস্য, স্ব স্ব মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ