
অপরাধ বার্তা ডেস্ক: স্ত্রী’র শোক কাটতে না কাটতে চলে গেলেন সাংবাদিক মাসুদ আলীর মমতাময়ী মা আকলিমা খাতুন। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পলাশপোলস্থ নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি মৃত মোবারক আলীর স্ত্রী ছিলেন। বয়সজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ের জননী ছিলেন।
তার বড় ছেলে সাতক্ষীরা বড় বাজারের মুসলিম বীজ ভান্ডারের স্বত্ত্বাধিকারী আক্তার আলী। দুপুর ২টায় পলাশপোল ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে তাকে কামালনগর সরকারী কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, সাংবাদিক মাসুদ আলীর স্ত্রী গত ৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। মাত্র ৪৮ দিন পার হতে না হতেই মারা গেলেন মমতাময়ী মা আকলিমা খাতুন।
এদিকে, সাংবাদিক মাসুদ আলীর মাতার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও শোক জানিয়েছেন দৈনিক অপরাধ বার্তা পরিবার।