• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

হাদী হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় দোয়া ও অবস্থান কর্মসূচি

রিপোর্টার: / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে এবং তাঁর রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় দোয়া-মোনাজাত ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা সাতক্ষীরা খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।আজাদী মঞ্চ, সাতক্ষীরার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ ছাত্র-জনতা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরাফাত হোসাইন, আন্দোলনের অন্যতম সংগঠক সুহাইল মাহদীন (সাদী), আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মোঃ আক্তারুল ইসলাম আক্তার, রাজ্জাক, ইব্রাহিম প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের নৃশংসতা এবং দীর্ঘ সময় ধরে বিচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তারা দ্রুত প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরাফাত হোসাইন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয়।

কর্মসূচি শেষ হয় শান্তিপূর্ণভাবে, তবে আয়োজকরা জানিয়ে দেন, শহীদ ওসমান হাদীর হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা সক্রিয় থাকবে এবং প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়নের পথে অটল থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ