• আজ- সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ

হৃদয় বার্তা’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: মুক্ত সাংবাদিকতা সমাজ পরিবর্তনের হাতিয়ার

রিপোর্টার: / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: “মুক্ত মনের মুখপত্র” স্লোগান নিয়ে প্রকাশিত সাতক্ষীরার স্থানীয় দৈনিক হৃদয় বার্তা পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। সঞ্চালনা করেন সাংবাদিক এসএম বিপ্লব হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয়।

প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী’র আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশোক ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পী, সাবেক শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক হৃদয় বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক জি.এম মোশাররফ হোসেন।

তিনি বলেন, “হৃদয় বার্তা পাঠকের আস্থা অর্জনে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। সৎ, নির্ভীক ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।”

এছাড়া উপস্থিত ছিলেন যমুনা টিভির আকরামুল ইসলাম, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, এসএ টিভির শাহীন গোলদার, খবর সংযোগের শেখ ফরিদ আহমদে ময়না, মানবকন্ঠের মেহেদী আলী সুজয়, কালবেলার গাজী ফরহাদ, গ্লোবাল টিভির রাহাত রাজা, সুপ্রভাত সাতক্ষীরার মাজহারুল ইসলাম, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান, এনপিবির হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ আরিফুল ইসলাম আজাদী।

পরে হৃদয় বার্তা-এর তৃতীয় বর্ষপূর্তিতে প্রকাশিত বিশেষ সংখ্যায় লেখা দিয়ে অবদান রাখায় আহসানুর রহমান রাজীব, এস.এম বিপ্লব হোসেন, হোসেন আলী, নাজমুল হক, মোঃ রাজু সিদ্দিকী, ছড়াকার নাজমুল হাসান, রাহাত রাজা, মনিরুল ইসলাম-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বর্তমান সময়ে গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে সমাজের দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। হৃদয় বার্তা শুরু থেকেই সত্য প্রকাশের সাহস দেখিয়েছে এই ধারা অব্যাহত থাকুক, সাংবাদিকরা হোক জনগণের কণ্ঠস্বর।”

শেষে সকল অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আলোচনা, পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণায় পরিপূর্ণ এ অনুষ্ঠানটি পরিণত হয় সাতক্ষীরার সাংবাদিক সমাজের মিলনমেলায়।

 

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ