• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

হ্যান্ডমাইকে বাজছিল ৭ মার্চের ভাষণ! তারপর….

রিপোর্টার: / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

যশোর প্রতিনিধি: যশোর শহরের জনবহুল সড়কের পাশে প্রাচীরের উপরে রাখা হ্যান্ডমাইক। তাতে বাজছে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। হঠাৎ করে মাইকে ভাষণ বাজতে দেখে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে যশোর শহরের চারখাম্বা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে হ্যান্ডমাইকটি জব্দ করে থানায় নিয়ে গেছে। তবে কে কিভাবে মাইকটি রেখেছে সেটি জানতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, যশোর শহরের ব্যস্ততম সড়ক চারখাম্বা মোড়। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মোড়টিতে হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ভাস্কর্য থাকাতে মোড়টির নাম হয়েছিল শেখ রাসেল চত্বর। জুলাই গণঅভ্যুত্থানের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেটি ভেঙে দেয়। শনিবার রাতে মোড়টি থেকে চৌরাস্তা যেতে প্রবীণ শিক্ষাবিদ পাভেল চৌধুরির বাড়ির প্রাচীরের উপরে কে বা কারা সাদা ও নীল রঙের হ্যান্ডমাইক রেখে যায়। তাতে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে জনসভার ভাষণটি বাজতে থাকে। পরে কোতোয়ালী মডেল থানা পুলিশের সদস্যরা মাইকটি জব্দ করেছে।

স্থানীয় চা দোকানদার রমজান বলেন, হঠাৎ দেয়ালের উপরে রাখা মাইকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শুরু করে। প্রথমে বুঝতে পারিনি। কাছে এসে দেখি হ্যান্ডমাইকে বাজছে। মাইকের পাশে দুটি বড় ফুলগাছের ডাল ঝুলে থাকাতে কারা মাইকটি রেখেছে, সেটা দেখা যায়নি।

যশোর কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, চারখাম্বা মোড়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজছে। পরে পুলিশ গিয়ে মাইকটি নিয়ে আসে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ