• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় যুবদলের মৎস্য পোনা অবমুক্তকরণ

রিপোর্টার: / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা যুবদলের মৎস্য পোনা অবমুক্তকরণ করেছে। বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা যুবদলের যৌথ আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর দিঘীতে এ মৎস্য পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধাঃ সম্পাদক যুবনেতা এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক যুবনেতা শফিকুল আলম বাবু, যুবদলের নেতা তরিকুল ইসলাম কল্লোল, পৌর যুব দলের আহবায়ক আলী শাহীন,সদস্য সচিব মাসুম রানা সবুজ, সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম প্রমুখ।

এসময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুবদলের প্রতিটা নেতা কর্মীরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণে দীপ্ত শপথ নিয়ে অকুতোভয় সৈনিকের ভূমিকায় যুবদলের নেতা কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা যুবদল পৌর দিঘীতে মৎস্য পোনা অবমুক্ত মহতি উদ্যোগ গ্রহণ করেছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। সাতক্ষীরা জেলা যুবদল বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে সেটা স্মরণীয় হয়ে থাকবে। ঐক্যবদ্ধ যুবদলে কখনো বিভেদ সৃষ্টি না হয়। আমরা যুবদলকে সর্বাত্মক সহযোগিতা করে যাব।

এ সময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ