• আজ- মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের মানববন্ধন

রিপোর্টার: / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেছেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’ এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা’ এই ৫ দাবি গণমানুষের মুক্তির দাবি। এই ৫ দফা বাস্তবায়িত হলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে।

পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে বুধবার ১৫ অক্টোবর সাতক্ষীরা খুলনারোড মোড় থেকে ইটাগাছা হাটের মোড় পর্যন্ত ২ কিলোমিটার সড়কজুড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৃথক চারটি স্থানে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। খুলনারোড মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক। কোটসংলগ্ন সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃৃত্বদেন সদর জামায়াতের সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও তুফান মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানসহ জামায়াত নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ