• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

সাতক্ষীরার শ্যামনগরে বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার

রিপোর্টার: / ৬০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি।

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নীলডুমুর আরবিজিবির কোম্পানি সদর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার দিবাগত আড়াইটার দিকে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি)-এর আওতাধীন নীলডুমুর আরবিজিবি কোম্পানি দক্ষিণ কৈখালী স্লুইসগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মালিক বিহীন অবস্থায় একটি বিদেশী রিভলবার, ছয় রাউন্ড গুলি, সাড়ে তিন হাজার পিস ইয়াবা এবং ৫০ বোতল ভারতীয় ‘উইন কেয়ারেক্স’ কফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে আরো জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শ্যামনগর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার হওয়া মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও আটক করতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ