• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

পিওর ক্রপস লিমিটেডের ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ

রিপোর্টার: / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: পিওর ক্রপস লিমিটেড (পিসিএল) কোম্পানির উদ্যোগে ১৫মার্চ রবিবার সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে কোম্পানির অফিসে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল এবং সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসার কুরআনের পাখিদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

জানা গেছে, পিওর ক্রপস লিমিটেড কোম্পানির প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর এবং জেলা জিয়া পরিষদের সহ সভাপতি আবু জাফর মোহাম্মাদ সালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক।

 

প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠু।

 

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম, সদর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, জেলা বিএনপির সদস্য এড. নুরুল ইসলাম, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির সদস্য মাও.মনিরুল ইসলাম ফারুকী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হাসান, মোস্তাক আহম্মেদ।

 

এসময় মোনাজাত ও দোয়া পরিচালনা করেন ব্রহ্মরাজপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাও. মোজাম্মেল হক। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুমাইয়া খাতুন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি আল. আব্দুল ওহাব। অনুষ্ঠানে সুমাইয়া খাতুন হাফেজিয়া মাদ্রাসার কোরআনের পাখিদের মধ্যে গতবারের ন্যায় এবারও নতুন পোশাক ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ