• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

গণঅভ্যুত্থানে কারাবরণকারী ছাত্রদল নেতা সাজিদ মারা গেছেন

রিপোর্টার: / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে কারাবরণকারী সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সম্পাদক সাজিদ মাহমুদ (২৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাজিদ মাহমুদ দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি ছিলেন জুলাই আন্দোলনের সময়কার সক্রিয় সংগঠক ও কারাবন্দি শিক্ষার্থী।

শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাজিদ। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার জানাজা শেষে পারুলিয়ার গ্রামের বাড়িতে তার দাফন হবে।

সাজিদের সহযোদ্ধা ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক মোহাম্মদ ইমরান হোসেন শোকবার্তায় বলেন, আমরা একসঙ্গে কারাগারে ছিলাম। অন্যায় মামলায় কারাবরণ করেছি। সাজিদের চলে যাওয়া অত্যন্ত কষ্টদায়ক।

এদিকে সাজিদ মাহমুদের মৃত্যু ঘিরে জেলা ছাত্রদলসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ