• আজ- মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

সাতক্ষীরার আশাশুনি সরকারী কলেজে ছাত্রদলের নবীন বরণ

রিপোর্টার: / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি সরকারী কলেজে একাদশ শ্রেণির নবীণ ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে কলেজ ছাত্রদলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ ছাত্রদলের সভাপতি সুমন আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজের প্রিন্সিপাল অধ্যাপক নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রবিউল ইসলাম ও আইসিটি বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল মালেক। অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুজ্জামান সবুজ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আল-আমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোজাফফর রহমান রিপন, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ছাত্রদলের সাধারণ সম্পাদক আদনান হাসান আবির, কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাবিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি নবীন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ক্লাস রুটিন ও কলম বিতরণ করা হয়। শুরুতে সকল শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ