• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের

আশাশুনির পাইথালী বাজারের গণশৌচাগার ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার: / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার পাইথালী বাজারে গণ-শৌচাগার ভেঙ্গে ফেলানোর প্রতিবাদে বাজারের ব্যবসায়ীমহল সহ সর্বস্তরের মানুষ ফুসে উঠেছেন। শৌচাগার ভাঙ্গার মূল হোতা অবসরপ্রাপ্ত ব্যাংকার বেলায়েত হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন ও অবিলম্বে শৌচাগার নির্মানের দাবীতে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯ টায় বাজার সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাজার কমিটির আহবায়ক মামুন হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব ওলিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, জামায়াতের ইউনিয়ন নায়েবে আমীর হাফেজ বেল্লাল হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি এরশাদ আলী, বাজার কমিটির সাবেক সভাপতি অবঃ সেনা সদস্য হযরত আলী, বাজারের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, ব্যবসায়ী মমিনুর রহমান গাজী ও মোশাররফ হোসেন।

এসময় বক্তারা বলেন, ১৭ বছর আগে সরকারি অর্থ বরাদ্দে প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে বাজারের উত্তরাংশে খাস জমিতে শৌচাগারটি নির্মাণ করে বুধহাটা ইউনিয়ন পরিষদ। ৩টি টয়লেট ও ১টি প্রসাব খানাসহ টয়লেটি বাজারের শত শত ব্যবসায়ী ও ক্রেতা। সাধারণ ব্যবহার করে থাকে। বেলায়েত হোসেন টয়লেট সংলগ্ন তার মার্কেট থাকায় নিজ স্বার্থে সোমবার দুপুরে যখন লোকজন বাড়িতে, এ সুযোগে টয়লেটটির দেওয়াল ভেঙ্গে একাকার করে ফেলেছে। ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ফুসে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ