• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

আশাশুনিতে সার ও কীটনাশকের দোকানে ১ লক্ষ ১৩ হাজার টাকা জরিমানা

রিপোর্টার: / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে সার ও কীটনাশকের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ ১৩ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে। বুধবার সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সার বিক্রয়ের মেমো ও রেজিস্ট্রার মেইনটেইন না করা, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, কীটনাশক এর উপাদান সঠিকভাবে না থাকা, একই সাথে মাছের খাদ্য ও কীটনাশক বিক্রি ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় বুধহাটা বাজারের মেসার্স গাজী এন্টারপ্রাইজ এর মালিক আনোয়ারুল ইসলাম কে ৪০হাজার টাকা, মেসার্স শোভা এন্টারপ্রাইজ মালিক বিভাষকে ৭০ হাজার টাকা, মেঘা এন্টারপ্রাইজ এর মালিক জাহাঙ্গীরকে ২ হাজার টাকা, দেবনাথ কৃষি ঘর এর মালিক কে ১ হাজার টাকা।
সর্বমোট ৪ টি দোকানকে ৪ টি মামলায় ১ লক্ষ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ, পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ