• আজ- বুধবার, ১০ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ
সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি কালিগঞ্জে গাঁজা বিক্রির সময় দুই যুবক আটক দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন প্রেসক্লাব সভাপতি সফু স্বরাষ্ট্র সচিব ও ভুয়া সাংবাদিক পরিচয়ে উপকূলজুড়ে প্রতারণার জাল: আশাশুনিতে তোলপাড় সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসককে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

খুলনায় জয়েন্ট পেট্রোল অভিযান শুরু

রিপোর্টার: / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

খুলনা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে  রোববার বিকাল থেকে খুলনায় জয়েন্ট পেট্রোল অভিযান শুরু হয়েছে।

এ অভিযান উপলক্ষ্যে বিজিবি, র‌্যাব, কোষ্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে যৌথ মহড়া হয়। বিকালে নগরীর শহীদ হাদিস পার্কে জয়েন্ট পেট্রোল অভিযান শুরুর প্রাক্কালে এক প্রেস ব্রিফিং-এ খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল হাই মোহাম্মাদ আনাছ বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য জনগণের মাঝে আস্থা ফিরিয়ে আনতেই এ অভিযান কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বলেন, অবৈধ অস্ত্রের ঝনঝনানি না চলে এবং কোথাও কোন ধরণের প্রবলেম সৃষ্টি হলে এই টিম সাথে সাথে সেখানে গিয়ে কাজ করবে। কোথাও অবৈধ অস্ত্রের তথ্য জানতে পারলে অভিযান চালিয়ে উদ্ধার করা হবে।

নির্বাচন মাঠের চিত্র তুলে ধরে তিনি বলেন, খুলনার ৬টি সংসদীয় আসনে ২০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজ করছে। এছাড়া প্রার্থীদের যে কোন অভিযোগ তদন্তে জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইন-শৃংখলা রক্ষায় আইন-শৃংখলা সেল গঠন করা হয়েছে।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ