• আজ- বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা বড়বাজারে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আতঙ্কে ব্যবসায়ীরা বাড়ছে না জ্বালানি তেলের দাম সাতক্ষীরার ফিংড়িতে আদালতের নির্দেশ অমান্য করে বসতবাড়ি ভাঙচুর তালার সরুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ একাধিক অনিয়মের অভিযোগ কালিগঞ্জে অস্ত্র মামলায় শীর্ষ ডাকাত ইয়ার আলীর ৭ দিনের রিমান্ড কালিগঞ্জে নলতা ডায়াবেটিক হাসপাতালে ভুল চিকিৎসায় মালিক ও চিকিৎসকের শাস্তি দাবি সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্র: পান্না বেকারীর ছেলে দালাল মামুনকে ঘিরে বিতর্ক আশাশুনিতে ৮শ লিটার পেট্রোল জব্দ, জরিমানা: জনগনের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি তালা সরুলিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডুমুরিয়ায় আশ্রয় প্রকল্পের ঘরে থাকা অসহায় মানুষেরা: মাটির নিচে চাপা পড়ে দূর্ঘটনার শঙ্কা

পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রিপোর্টার: / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল ইসলাম (শামীম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শাহাদাতুল ইসলাম, পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা ইয়াসমিন, পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামিমুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কারবিতরণ করেন অতিথি বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরাইয়া পারভীন, ইসরাইল আলম, কানিজ ফাতিমা, আফতাবুজ্জামান, রেহেনা পারভীন, হেমনাথ সরকার, প্রিয়াংকা মন্ডল, ফ্লোরা আক্তার, দেবী সাধু, তানিয়া সেতু, মৃত্যুঞ্জয় হালদার, সোহরাব হোসেন, ছন্দারানী, ওমর ফারুক, রোকেয়া খাতুনসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসরাইল আলম ও কানিজ ফাতিমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ